Saturday, 7 May 2016

সোপলক /১ ( শুরুর শুরু )
(Socio-pol. conciousness)

মোহ ১৯৬৭। সৌজন্য গদাদা (অমৃতেন্দু মুখার্জি ) ও মাস্টারমশাই অশোক ব্যানারজি)। মোহভঙ্গ ১৯৭১ । আমার । সৌজন্য জর্জকোর্ট মোড়ে একটি (১৯৭০) ও সিংদরজার মোড়ে একটি ( আমার মেজদার ) (১৯৭৮) খুন ও জ্যোতি বাবুর আকাশভেদী দাম্ভিক সাক্ষাৎ লাভ ও বাচন শ্রুতি (১৯৭০)। তবু ও মনে হত বামপন্থাই মুক্তি । 
ধন্যবাদ
গৌতম নীচের ছবিটির জন্য। সম্ভবত ১৯৭৮ /৭৯ তে মোরারজী দেশাই সরকারের পতনের পর পর এমন ইঙ্গিত বাহী হাসি ।
মোহভঙ্গ হলেও দুর্বলতা যায় না । বামপন্থার প্রতি আমার দুর্বলতায় কফিনে শেষ পেরেক ১৯৮৮ এর আলিমুদ্দিন দপ্তর থেকে >
কাকতালীয় ঋণ স্বীকার, শক্তি দা (চট্টোপাধ্যায়) । তখন থেকে সঙ্ঝেংবাদ পত্রে প্রকাশিত ছবিটি মনে মনে খুজছি। ১৯৭৫-৭৭ প্রদেশ কংগ্রেস দপ্তরে রাত কাটানোর ও নেতা নেত্রীদের খুচরো কথা ছবির দৌলতে যে ক্যাপসানটা মাথার মধ্যে তৈরী হয়ে ছিল সেটা দিয়েই সেভ করলাম - ENDORSEMENT OF MANSABDARI. একদম প্রতীকী । লুকানো ক্যাপশানটা সর্বার্থে মুক্তি পেল এতদিনের গোপন বন্ধুত্ব টা এই ২০১৬ তে ওদের খুল্লম খোলা বন্ধুত্ব দিয়ে। আবার বলছি কৃতজ্ঞ , গৌতম ।
শুধু আর একটা ছবি যদি কেউ আমাকে দিত যেটাতে জ্যোতি বাবু আর সুরজিত সিং মিলে চ্যাং দোলা করে ফেলে দিচ্ছে মোরারজী দেশাইকে ভারত মহাসাগরে, আর পিছন থেকে তা উপভোগ করছে ইন্দিরা ।
এমন ছবি তোলা হয়েছিল না কি ! হয়ত না । হয়ত । আমার মাথায় । কার্টুনে ! হতে পারে । যত যাই হোক ইন্দিরা তো কার্টুন আঁকার জন্য ধমক , পুলিস লেলানো করলেও ( ব্যতিক্রম জরুরী অবস্থা) কাউকে জেলে ভরেনি । সেই কারটুনের ছবিটা যদি কেউ দেন , কিনতেও পারি
1.AWARDING AGENCY--- ENDORSING MANSABDARI
2. Agency renewed : After a break by Prokash Karat
LikeShow more reactions
Comment

Friday, 31 October 2014

৩৪ বছর পশ্চিম বঙ্গে গণতন্ত্রের নামে দলতন্ত্র চালু ছিল । তখন যারা চাটুকারিতার বদলে সুবিধা ভোগ করেছেন তাদেরই কয়েকজনের হঠাত মনে হল গণতন্ত্র বাঁচাও ফোরাম(Save Democracy forum) করতে হবে। দলতন্ত্রের একনায়কত্ব ব্যক্তি একনায়কত্ব ডেকে আনে। দলগত দুর্নীতি ব্যক্তিগত দুর্নীতিতে রূপান্তরিত হয় । এসব জানা সত্ত্বেও তারা তখন সুবিধাভোগী ছিলেন এবং এখনও আছেন। শুধু শাসক দলের কাছে পাত্তা না পেয়ে তাদের বিবেক জেগে উঠেছে, ভুল হল । বিবেকের ভূত জেগেছে যা  আরও মারাত্মক কারণ মিথ্যার থেকে অর্ধ সত্য বেশী ভয়ঙ্কর। গতকালই ৩০/১০/২০১৪ ঢাকঢোল পিটিয়ে ফোরামের সূচনা হল ,ক্ষতি নেই কিন্তু নামটা ঃ"সেভ দেমক্র্যাসি" রাখবেন না। সেটা  এই  অগ্রজকে অসম্মান করা  হয়। আশা করি প্রতিবাদটুকু তাদের কার ও চখে প্রবে।   SAVE DEMOCRACY

Thursday, 12 June 2014

Monday, 9 June 2014



                                           দল তন্ত্র  মানেই  এক জটিল   নায়ক / নায়িকা তন্ত্রের জটাজাল আর  
দু র্নিতী তন্ত্রের মেঘমালা।    আমা দে র  যুবক  যুবতী কুল সেসব দেখে  পর মা নন্দে  প্রেম প্রেম খেলা করে  আর বিলাসের উপকরণ সংগ্রহে সংগ্রহে ব্যস্ত  থাকে।   যাদ বা কেউ  হঠাত  ঘুম ভাঙ্গার  মত  জিঞ্জাসা  করে  তবে তার প্রশ্ন , আপনার দলের নাম কি।  মুশকিল হল দলতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ  করতে হলে অন্য একটা দল চাই।  তবে আর লাভ কি ! দল মানেই তো  গনতন্ত্র  খেলতে দ লত্ন্ত্রে র জুলুমবাজি।  অন্তত  এই ভারত বর্ষে।

                                          আমলাতন্ত্র মানেই স্বজন পোষণ দুর্নীতি আর তোষামোদী।  আবার শাসন তন্ত্রে তাদের দরকার বলে গেছেন আরিস্তাত্ল  থেকে সবাই।  এরই বা কি বিহিত করা যায় ?

যাদের ঘুম ভেঙেছে  বা ভাঙ্গার উপক্রম , আসুন  বসা  যাক।  একটা উপায় বের করা যাবে নিশ্চয়।  একটু ভাবুন।  আমরা    ব স  ব।  নমস্কার