Friday, 31 October 2014

৩৪ বছর পশ্চিম বঙ্গে গণতন্ত্রের নামে দলতন্ত্র চালু ছিল । তখন যারা চাটুকারিতার বদলে সুবিধা ভোগ করেছেন তাদেরই কয়েকজনের হঠাত মনে হল গণতন্ত্র বাঁচাও ফোরাম(Save Democracy forum) করতে হবে। দলতন্ত্রের একনায়কত্ব ব্যক্তি একনায়কত্ব ডেকে আনে। দলগত দুর্নীতি ব্যক্তিগত দুর্নীতিতে রূপান্তরিত হয় । এসব জানা সত্ত্বেও তারা তখন সুবিধাভোগী ছিলেন এবং এখনও আছেন। শুধু শাসক দলের কাছে পাত্তা না পেয়ে তাদের বিবেক জেগে উঠেছে, ভুল হল । বিবেকের ভূত জেগেছে যা  আরও মারাত্মক কারণ মিথ্যার থেকে অর্ধ সত্য বেশী ভয়ঙ্কর। গতকালই ৩০/১০/২০১৪ ঢাকঢোল পিটিয়ে ফোরামের সূচনা হল ,ক্ষতি নেই কিন্তু নামটা ঃ"সেভ দেমক্র্যাসি" রাখবেন না। সেটা  এই  অগ্রজকে অসম্মান করা  হয়। আশা করি প্রতিবাদটুকু তাদের কার ও চখে প্রবে।   SAVE DEMOCRACY